বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শর্ত ভেঙে মাটি কাটলেও নির্বিকার প্রশাসন, ক্ষতিগ্রস্ত সড়ক জনগণের পরামর্শেই চলবে মুরাদনগর,সন্ত্রাস-চাঁদাবাজদের কোনো ছাড় নয়: কায়কোবাদ সুন্দরবন ইউনিয়নে ধানের শীষের জনসভা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন

বাগমারা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান করেন ইউএনও হিমাদ্রী খীসা

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

 

কুমিল্লা  লালমাই উপজেলার প্রাণকেন্দ্র‍ বাগমারা বাজারের যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা – নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ও বাগমারা – বাঙ্গড্ডা সড়কের ২ পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা।
গত ২৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ লালমাই উপজেলায় অবস্থিত বাগমারা বাজার, ভুশ্চি বাজার, হরিশ্চর বাজার, আটিটি বাজার, গৈয়ারভাংগা বাজার, বাংলা বাজারসহ উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারের যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে উপজেলা প্রশাসন, লালমাই সেনা ক্যাম্পের ঊর্ধ্বতন কর্মকর্তা, লালমাই থানা পুলিশের পরিদর্শক (তদন্ত), হাইওয়ে থানার অফিসার ইনচার্জ, ভুশ্চি ফাঁড়ি থানার ইনচার্জ, সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, বাজার কমিটির নেতৃবৃন্দ, সিএনজি চালক সমিতির নেতৃবৃন্দের উপস্থিতিতে সকল অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতি ও মতামতের প্রেক্ষিতে এসব বাজারের যানজট নিরসনে অবৈধ দোকান উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই প্রেক্ষিতে ৩০ আগস্ট, ২০২৫, শনিবার লালমাই উপজেলার বাগমারা বাজারের যানজট নিরসনে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, লালমাই থানা পুলিশ, হাইওয়ে থানা পুলিশ, বাগমারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের সম্মিলিত উদ্যোগে বাগমারা বাজার থেকে ভুশ্চি রোডস্থ রেললাইন পর্যন্ত সড়কের পাশের অবৈধ দোকানপাট উচ্ছেদ, ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে উচ্ছেদ অভিযান
পরিচালিত হয়। পরবর্তীতে ধাপে ধাপে অন্যান্য গুরুত্বপূর্ণ বাজারসমূহেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102