বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত যুবলীগ নেতা জামায়াতে যোগদান ভোটের অধিকার থেকে বঞ্চিত হতে চলেছেন কর্ণফুলীর ১৫ হাজার নৌ-শ্রমিক কুমিল্লা-৩ (মুরাদনগর): বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণধিকার পরিষদের মনিরুজ্জামান নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে  আইন-শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা সাবেক এমপি মনির ও তার স্ত্রীর দেশত্যাগে আদালতের ‘রেড সিগন্যাল’ বগুড়ার শাহজাহানপুরে যৌথ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ১ জাবিতে পাঠশালা কর্তৃক টেবিল-টক  পাঠচক্র আয়োজন গাইবান্ধায় সদর আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে জনগনের মুখোমুখি অনুষ্ঠান বোরকা পরে স্কুলে প্রবেশের সময় সাবেক শিক্ষার্থীকে আটক খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের নির্বাচনি প্রচারণায় সনাতনী নেতৃবৃন্দরা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যার প্রতিবাদে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৯৩ বার পড়া হয়েছে

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন’কে কুপিয়ে হত্যা ও সাংবাদিক আনোয়ার হোসেন’কে পিটিয়ে গুরুতর জখম ও খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লার চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। শনিবার (০৯ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ বেলাল হোসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ সভাপতি মোঃ জহিরুল হাসান, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মোঃ  আকতারুজ্জামান, আজকের দেশ বাংলা পত্রিকার সম্পাদক নাজমুল হাছান (নাজিম)  কালবেলা প্রতিনিধি আবু বকর সুজন, দৈনিক দিনকালের প্রতিনিধি এম এ মান্নান, দৈনিক ডাক প্রতিদিন স্টাফ রিপোর্টার আকতারুজ্জামান মজুমদার, প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মোঃ আনিছুর রহমান, এ এফ এম রাসেল পাটোয়ারী, সদস্য রাকিব হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ মোঃ আহসান উল্যাহ, দপ্তর সম্পাদক মোঃ শাহীন আলম, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি সানোয়ার হোসেন, দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি জহিরুল ইসলাম সুমন, দৈনিক মানবককন্ঠ প্রতিনিধি ইউসুফ মজুমদার, দৈনিক গণমুক্তি প্রতিনিধি মোঃ খোরশেদ আলম, দৈনিক ময়নামতি প্রতিনিধি ইমাম হোসেন শরীফ, দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি সাইদুল হক, খবর চৌদ্দগ্রামের প্রধান নির্বাহী কামরুল হাসান পিংকন, দৈনিক সময়ের আলো প্রতিনিধি আবদুর রউফ, আজকের অনুসন্ধানের সম্পাদক ও প্রকাশ ইয়াছিন ভূঁইয়া, দৈনিক স্বাধীন ভোর প্রতিনিধি সবুজ খন্দকার, দৈনিক সময়ের কাগজ প্রতিনিধি নাঈম ইকবাল, বিজয় বিডি’র স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেন প্রমুখ।
চৌদ্দগ্রাম প্রেস ক্লাব সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী তার বক্তব্যে বলেন, আমরা মনে করেছিলাম ৫ আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের আইনশৃঙ্খলার পরিস্হিতির উন্নতির পাশাপাশি সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন, মাদকের ব্যাবহার, ইভটিজিং, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা অনেকাংশে কমে আসবে, কিন্তু আমরা অনেক হতাশ।অন্তবর্তী সরকার এবিষয়ে কোনো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেনি। তিনি বলেন, বর্তমান তথ্য উপদেষ্টাকে সামান্য পানির বোতল ছুঁড়ে মারায় তিনি নিজে এবং তা অনুসারীরা যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে মনে হয়েছে সেটি হত্যাকান্ডের চেয়েও একটি বড় ঘটনা, অথচ তার মন্ত্রণালয় সংশ্লিষ্ট সংবাদকর্মীদের প্রকাশ্যে হত্যা, নির্যাতনের শিকার হচ্ছে হচ্ছে। গত এক বছরে ৪ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, শতশত সাংবাদিক দেশের বিভিন্ন জায়গায় হামলার শিকার হয়েছে। কিন্তু এসব ঘটনায় সরকারের তরফ থেকে উল্লেখযোগ্য কোনো প্রতিক্রিয়া কিংবা প্রতিকার দেখতে পাচ্ছিনা। তিনি বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ওইদিন একটি ঘটনার শুধু ভিডিও করছিলেন, সেই অপরাধে তাকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। আমরা সাংবাদিক হত্যা ও নির্যাতনের দ্রুত বিচারের মাধ্যমে খুনী ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ বিভাগের আরো সংবাদ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102